সর্বশেষ
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু BV যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম BV মহাকাশ গবেষণায় চীনের নতুন মাইলফলক: সফলভাবে ফিরল পুনঃব্যবহারযোগ্য রকেট BV হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধের উপায়: যা জানা জরুরি BV বাবা শাহরুখের হাত ধরে বড় পর্দায় সুহানার অভিষেক BV চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির, চাইলেন ন্যায়বিচার BV ইরান হামলায় উসকানি ও সমর্থন দিয়েছে ৩ ইউরোপীয় দেশ BV দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা BV বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন BV বর্ণাঢ্য আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত BV
ctvusa
৩ মে ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’র বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদান

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৩০ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আইন প্রত্যাহার, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গায়েবি মামলা ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বেশ কয়েকজন সাংবাদিকসহ হাজারো নেতা-কর্মীকে আটক রাখা এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা বিনাশর্তে প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
র‌্যালি থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ডেস্কের কর্মকর্তা ডেভিড টার্নবুল। এটি হস্তান্তর করেন ড. সিদ্দিকুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ডা. মাসুদুল হাসান, আব্দুস সামাদ আজাদ, মুজিবুর রহমান মিয়া, শাহীন আজমল, রফিকুর রহমান রফিক, ইমদাদ চৌধুরী প্রমুখ।
‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধ’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ আইন-মানি না-মানবো না’, ‘আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আইন ভাঙ্গবো-শেখ হাসিনাকে আনবো’, ‘নিষেধাজ্ঞায় লাথি মার-জয় বাংলা বলে আগে বার’, ‘নাই নাই নাই নাই-দেশে কোনো আইন নাই’, ‘নিষেধাজ্ঞা ভাঙ্গবো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আনবো’, সারা দেশে হাহাকার রক্ষায় শেখ হাসিনার দরকার’, ‘রূপপুর পারমাণবিক কেন্দ্র শেখ হাসিনার জন্য’ ইত্যাদি স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত করেন নেতা-কর্মীসহ সাধারণ প্রবাসীরা। এ সময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কৌতূহলী দৃষ্টি দিয়ে এসব প্রত্যক্ষ করেছেন।
ড. সিদ্দিকুর রহমান এ সময় বলেন, বর্তমানে জনগণের দুর্ভোগের জন্য দায়ী খুনি-ফ্যাসিস্ট ইউনূস ও তার অসাংবিধানিক পাতানো নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত তারেক রহমানের সরকার। তিনি অভিযোগ করেন, আজকে বাংলাদেশের সকল ক্ষেত্রে দুরবস্থা, নৈরাজ্য ও উন্নয়ন বন্ধ, সাধারণ মানুষের এখন একটাই অনুভূতি: শেখ হাসিনা দ্য বেস্ট, শেখ হাসিনা দ্য গ্রেট।’ ড. সিদ্দিকুর রহমান উল্লেখ করেন, এ দুর্যোগ থেকে রক্ষা করতে পারে স্বাধীনতায় নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

এই প্রতিবেদন সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?
মোট প্রতিক্রিয়া: ০
Total 0 Votes
0

Tell us how can we improve this post?

+ = Verify Human or Spambot ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম

মহাকাশ গবেষণায় চীনের নতুন মাইলফলক: সফলভাবে ফিরল পুনঃব্যবহারযোগ্য রকেট

হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধের উপায়: যা জানা জরুরি

বাবা শাহরুখের হাত ধরে বড় পর্দায় সুহানার অভিষেক

চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির, চাইলেন ন্যায়বিচার

ইরান হামলায় উসকানি ও সমর্থন দিয়েছে ৩ ইউরোপীয় দেশ

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

বর্ণাঢ্য আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত

১০

দাওয়াতী কর্মসূচীর অংশ হিসেবে মুনা’র জ্যামাইকা ওয়েষ্ট চ্যাপ্টারের বারবিকিউ পার্টি অনুষ্ঠিত

১১

হোয়াটসঅ্যাপে মেটা এআইয়ের জন্য আসছে নতুন ইনকগনিটো মোড

১২

আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ পেলেন পিসিবি প্রধান মহসিন নাকভি! তবে কি গলবে ভারত-পাক বরফ?

১৩

৪ প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু: ওমান পুলিশের চাঞ্চল্যকর তথ্য

১৪

পাকিস্তানে নেটফ্লিক্স সার্ভার ক্রাশ করল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

১৫

গাজায় হামাসের শীর্ষ সামরিক প্রধান আল-হাদ্দাদ নিহত, স্ত্রী-কন্যার সাথে একই মসজিদে জানাজা সম্পন্ন

১৬

শেখ হাসিনাকে এ দেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো, রাজশাহীর মাঠ কাঁপিয়ে নাসীরুদ্দীনের হুঁশিয়ারি

১৭

এআই ব্যবহার করে সাইবার হামলার প্রস্তুতি, সতর্ক করলো গুগল

১৮

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

১৯

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কিনবে চীন

২০
সরাসরি
376 জন বাংলা ভিউজের খবর পড়ছেন
Advertisement
LIVE TV