সর্বশেষ
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু BV যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম BV মহাকাশ গবেষণায় চীনের নতুন মাইলফলক: সফলভাবে ফিরল পুনঃব্যবহারযোগ্য রকেট BV হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধের উপায়: যা জানা জরুরি BV বাবা শাহরুখের হাত ধরে বড় পর্দায় সুহানার অভিষেক BV চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির, চাইলেন ন্যায়বিচার BV ইরান হামলায় উসকানি ও সমর্থন দিয়েছে ৩ ইউরোপীয় দেশ BV দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা BV বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন BV বর্ণাঢ্য আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত BV
কমিউনিটি টিভি
১০ জুলাই ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবা শাহরুখের হাত ধরে বড় পর্দায় সুহানার অভিষেক

বলিউড তারকা শাহরুখ খান প্রথমবারের মতো বড় পর্দায় মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন। তাদের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমাটির শুটিং বর্তমানে চলছে। জানা গেছে, প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং করা হবে। আগস্ট মাসে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

সিনেমাটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে প্রচার-প্রচারণার খরচ এবং শাহরুখ খানের পারিশ্রমিক অন্তর্ভুক্ত করা হয়নি।

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কিং’এ থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য এবং উন্নত ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স)। সিনেমাটির ভিএফএক্সের কাজ করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

সুহানা খানের প্রথম বড় পর্দার সিনেমা হওয়ায় ‘কিং’ নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন শাহরুখ খান। শুরুতে সিনেমাটি সীমিত পরিসরে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে এর পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে ‘কিং’। এর আগে তার অভিনীত ‘জওয়ান’ সিনেমার নির্মাণ ব্যয় ছিল প্রায় ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’ সিনেমার বাজেট ছিল প্রায় ৩৫০ কোটি রুপি।

সিনেমাটিতে শাহরুখ খান ও সুহানা খান ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। এর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সচিন-জিগর।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।

এই প্রতিবেদন সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?
মোট প্রতিক্রিয়া: ০
Total 0 Votes
0

Tell us how can we improve this post?

+ = Verify Human or Spambot ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম

মহাকাশ গবেষণায় চীনের নতুন মাইলফলক: সফলভাবে ফিরল পুনঃব্যবহারযোগ্য রকেট

হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধের উপায়: যা জানা জরুরি

বাবা শাহরুখের হাত ধরে বড় পর্দায় সুহানার অভিষেক

চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির, চাইলেন ন্যায়বিচার

ইরান হামলায় উসকানি ও সমর্থন দিয়েছে ৩ ইউরোপীয় দেশ

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

বর্ণাঢ্য আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত

১০

দাওয়াতী কর্মসূচীর অংশ হিসেবে মুনা’র জ্যামাইকা ওয়েষ্ট চ্যাপ্টারের বারবিকিউ পার্টি অনুষ্ঠিত

১১

হোয়াটসঅ্যাপে মেটা এআইয়ের জন্য আসছে নতুন ইনকগনিটো মোড

১২

আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ পেলেন পিসিবি প্রধান মহসিন নাকভি! তবে কি গলবে ভারত-পাক বরফ?

১৩

৪ প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু: ওমান পুলিশের চাঞ্চল্যকর তথ্য

১৪

পাকিস্তানে নেটফ্লিক্স সার্ভার ক্রাশ করল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

১৫

গাজায় হামাসের শীর্ষ সামরিক প্রধান আল-হাদ্দাদ নিহত, স্ত্রী-কন্যার সাথে একই মসজিদে জানাজা সম্পন্ন

১৬

শেখ হাসিনাকে এ দেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো, রাজশাহীর মাঠ কাঁপিয়ে নাসীরুদ্দীনের হুঁশিয়ারি

১৭

এআই ব্যবহার করে সাইবার হামলার প্রস্তুতি, সতর্ক করলো গুগল

১৮

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

১৯

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কিনবে চীন

২০
সরাসরি
376 জন বাংলা ভিউজের খবর পড়ছেন
Advertisement
LIVE TV