সর্বশেষ
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু BV যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম BV মহাকাশ গবেষণায় চীনের নতুন মাইলফলক: সফলভাবে ফিরল পুনঃব্যবহারযোগ্য রকেট BV হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধের উপায়: যা জানা জরুরি BV বাবা শাহরুখের হাত ধরে বড় পর্দায় সুহানার অভিষেক BV চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির, চাইলেন ন্যায়বিচার BV ইরান হামলায় উসকানি ও সমর্থন দিয়েছে ৩ ইউরোপীয় দেশ BV দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা BV বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন BV বর্ণাঢ্য আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত BV
কমিউনিটি টিভি
১০ জুলাই ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

বিশ্বকাপ থেকে মিসরের বিদায়টা ছিল হৃদয়ভাঙা। তবু দেশের মানুষের চোখে মোহামেদ সালাহ, মোস্তাফা জিকোরা এখন জাতীয় বীর। নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরেছেন মিসরের ফুটবলাররা। দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন তাঁরা।

প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বিশ্বকাপ অভিযান শেষ করে শুক্রবার দেশে ফিরেছে মিসর। ফুটবলারদের স্বাগত জানাতে আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমায় হাজারো সমর্থক। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান আর ‘মিসরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানারে মুখর ছিল পুরো এলাকা। অনেকের হাতেই ছিল অধিনায়ক সালাহর ছবি, যার নিচে লেখা ছিল, ‘ধন্যবাদ।’

বিমানবন্দর থেকে মিসরের ফুটবলাররা ছাদখোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তাঁরা। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আগামীকাল সংবর্ধনা দেবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

চারবারের চেষ্টায় এবারই প্রথম বিশ্বকাপে জয়ের দেখা পায় মিসর। শুধু তা-ই নয়, প্রথমবারের মতো শেষ ষোলোতেও পা রাখে আফ্রিকার প্রতিনিধিরা। গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর সেরা ৩২-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে ইতিহাস গড়ে মিসর।

তবে শেষ রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য এক লড়াইয়ের পর বিদায় নিতে হয় মিসরকে। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ১৩ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে যায় হোসাম হাসানের দল। তবু দেশের ফুটবল ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দেওয়ায় দেশে ফিরেই বীরের মর্যাদা পেল দলটি।

সংবর্ধনায় উপস্থিত অনেক সমর্থকের হাতে ছিল প্রধান কোচ হোসামের বড় পোস্টার, যেগুলো ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় তাঁকে এভাবে সম্মান জানান সমর্থকেরা। মিসরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হোসাম টুর্নামেন্টে একাধিকবার মাঠে ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সরব ছিলেন।

এদিকে দল দেশে ফেরার আগেই হোসাম এবং তাঁর যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ নবায়ন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন চুক্তি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে সূত্রের দাবি, ২০৩০ সাল পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন তাঁরা।

২০২৪ সালে মিসরের দায়িত্ব নেন হোসাম। এর পর থেকেই দলটির চিত্র পাল্টে যেতে শুরু করে। তাঁর অধীনে দলটি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে খেলেছে, আট বছর পর জায়গা করে নেয় বিশ্বকাপের মূল পর্বে। এই কোচের অধীনে এখন পর্যন্ত ২০ জয়ের পাশাপাশি ৯ ম্যাচে ড্র করেছে মিসর।

এই প্রতিবেদন সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?
মোট প্রতিক্রিয়া: ০
Total 0 Votes
0

Tell us how can we improve this post?

+ = Verify Human or Spambot ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম

মহাকাশ গবেষণায় চীনের নতুন মাইলফলক: সফলভাবে ফিরল পুনঃব্যবহারযোগ্য রকেট

হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধের উপায়: যা জানা জরুরি

বাবা শাহরুখের হাত ধরে বড় পর্দায় সুহানার অভিষেক

চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির, চাইলেন ন্যায়বিচার

ইরান হামলায় উসকানি ও সমর্থন দিয়েছে ৩ ইউরোপীয় দেশ

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

বর্ণাঢ্য আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত

১০

দাওয়াতী কর্মসূচীর অংশ হিসেবে মুনা’র জ্যামাইকা ওয়েষ্ট চ্যাপ্টারের বারবিকিউ পার্টি অনুষ্ঠিত

১১

হোয়াটসঅ্যাপে মেটা এআইয়ের জন্য আসছে নতুন ইনকগনিটো মোড

১২

আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ পেলেন পিসিবি প্রধান মহসিন নাকভি! তবে কি গলবে ভারত-পাক বরফ?

১৩

৪ প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু: ওমান পুলিশের চাঞ্চল্যকর তথ্য

১৪

পাকিস্তানে নেটফ্লিক্স সার্ভার ক্রাশ করল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

১৫

গাজায় হামাসের শীর্ষ সামরিক প্রধান আল-হাদ্দাদ নিহত, স্ত্রী-কন্যার সাথে একই মসজিদে জানাজা সম্পন্ন

১৬

শেখ হাসিনাকে এ দেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো, রাজশাহীর মাঠ কাঁপিয়ে নাসীরুদ্দীনের হুঁশিয়ারি

১৭

এআই ব্যবহার করে সাইবার হামলার প্রস্তুতি, সতর্ক করলো গুগল

১৮

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

১৯

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কিনবে চীন

২০
সরাসরি
376 জন বাংলা ভিউজের খবর পড়ছেন
Advertisement
LIVE TV