যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম উদযাপনের পাশাপাশি মুনা’র দাওয়াতী কর্মসূচীর অংশ হিসেবে মুনা’র জ্যামাইকা ওয়েস্ট চ্যাপ্টার বারবিকিউ পার্টির আয়োজন করেছে। রোববার (৫ জুলাই) জ্যামাইকাস্থ মুনা’র কোরআন একাডেমী ফর ইয়ং স্কলার্স মিলনায়তনে বেলা ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই পার্টি চলে। এতে দেশী-বিদেশী, মুসলিম-নন মুসলিম বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান, মুনা’র এসিস্ট্যান্স ফাইন্যান্স ডিরেক্টর অধ্যাপক জালাল উদ্দিন, মুনা সোস্যাল সার্ভিসের অপারেশন ডিরেক্টর ড. জাহাঙ্গীর কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান ও ডীন অধ্যাপক ড. আব্দুল করীম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, মুনা’র নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মমিনুল ইসলাম মজুমদার ও সহ সভাপতি মাওলানা তোয়া আমীন খান, আমার সিলেট.কম-এর সম্পদক এমদাদ চৌধুরী দীপু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মুনা’র জ্যামাইকা ওয়েস্ট চ্যাপ্টার সেক্রেটারী মাহফুজুর রহমান ও আনিসুর রহমান।
উল্লেখ্য, মুনা একটি অলাভজনক দাওয়াহ ভিত্তিক সমাজ সেবামূলক জাতীয় সংগঠন হিসেবে ১৯৯০ সালে নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয়। মুনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো ব্যক্তিগত, নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গ রাজ্যে মুনা’র কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে। মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও নাগরিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি কমিউনিটির সেবায় নিয়োজিত করতে মুনা মুসলমানদের সুসংগঠিত করতে সদা সচেষ্ট। মুনা মুসলমানদেরকে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলাম চর্চার আহবান জানিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছাতে চেষ্টা করে। এছাড়া আমেরিকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সাথে মুনা অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত।
চলতি বিশ্বকাপ ফুটবল-২০২৬ ঘিরে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) দুই মাসব্যাপী বিশেষ দাওয়াতী কর্মসূচী গ্রহণ করেছে। গত ১ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচী চলবে জুলাই পর্যন্ত। এই কর্মসূচীর আওতায় যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে মানুষের মধ্যে ইসলামের দাওয়াত পৌছৈ দেয়া হবে। এজন্য নতুন প্রজন্মকে টার্গেট পিপল হিসেবে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?
মোট প্রতিক্রিয়া: ০
Total 0 Votes
0
0
Tell us how can we improve this post?
সর্বশেষ
জনপ্রিয়
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
১
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম
২
মহাকাশ গবেষণায় চীনের নতুন মাইলফলক: সফলভাবে ফিরল পুনঃব্যবহারযোগ্য রকেট
৩
হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধের উপায়: যা জানা জরুরি
৪
বাবা শাহরুখের হাত ধরে বড় পর্দায় সুহানার অভিষেক
৫
চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির, চাইলেন ন্যায়বিচার
৬
ইরান হামলায় উসকানি ও সমর্থন দিয়েছে ৩ ইউরোপীয় দেশ
৭
দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা
৮
বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
৯
বর্ণাঢ্য আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত
১০
দাওয়াতী কর্মসূচীর অংশ হিসেবে মুনা’র জ্যামাইকা ওয়েষ্ট চ্যাপ্টারের বারবিকিউ পার্টি অনুষ্ঠিত
১১
হোয়াটসঅ্যাপে মেটা এআইয়ের জন্য আসছে নতুন ইনকগনিটো মোড
১২
আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ পেলেন পিসিবি প্রধান মহসিন নাকভি! তবে কি গলবে ভারত-পাক বরফ?
১৩
৪ প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু: ওমান পুলিশের চাঞ্চল্যকর তথ্য