সর্বশেষ
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু BV যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম BV মহাকাশ গবেষণায় চীনের নতুন মাইলফলক: সফলভাবে ফিরল পুনঃব্যবহারযোগ্য রকেট BV হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধের উপায়: যা জানা জরুরি BV বাবা শাহরুখের হাত ধরে বড় পর্দায় সুহানার অভিষেক BV চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির, চাইলেন ন্যায়বিচার BV ইরান হামলায় উসকানি ও সমর্থন দিয়েছে ৩ ইউরোপীয় দেশ BV দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা BV বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন BV বর্ণাঢ্য আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত BV
কমিউনিটি টিভি
১৬ মে ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বৈরাচারের পথে হাঁটছে সরকার: জামায়াতে আমির

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেই পথ ধরে স্বৈরাচার হেঁটেছে, সেই পথ ধরে সরকারও হাঁটছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর অবস্থানের হুঁশিয়ারিও দেন তিনি। বিএনপি নিজেদের নির্বাচিন ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলেও মন্তব্য করেছেন আমির।

আজ শনিবার (১৬ মে) রাজশাহীতে বিভাগীয় সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সঙ্গে আপনারাই গাদ্দারি করছেন। এই দফায় লেখা আছে, এ দেশকে মেহনত করতে হলে সংবিধানের সংস্কার করা লাগবে। আজকে আপনারা বলছেন, সংবিধানে সংস্কার কি তা বুঝেন না। তাহলে আপনারা শিশুর মতো না বুঝে প্রথম দফায় লিখেছিলেন সংস্কারের কথা?

তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে লিখেছিলেন, দেশের কোথাও অনির্বাচিত প্রতিনিধি থাকবে না। সরকার গঠন হওয়ার পর ৪২টা জেলায় ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক কি নির্বাচিত জনপ্রতিনিধি? আপনারাতো আপনাদের নির্বাচনি ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।

জামায়াত আমির বলেন, আপনারা বলেছিলেন, আপনারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন। এ বিষয়ে যে অর্ডিনেন্স ছিল, আপনারা এখন বলছেন এটা করবেন না। তার মানে আপনাদের আকাম-কুকাম সামনে এলে বিচার বিভাগকে অতীতের ফ্যাসিবাদী কায়দায় আপনারা জনগণের বিরুদ্ধে কাজে লাগাতে চান।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম গুম নির্মূল করার জন্য একটা স্বাধীন গুম কমিশন গঠন হোক। আপনারা তার বিরোধিতা করছেন। আপনারা একটা স্বাধীন পিএসসি চান না। যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল একই পথে আপনারাও হাঁটছেন। আপনারা যদি এই পথ থেকে ফিরে না আসেন, তবে স্বৈরাচারের যে পরিণতি হয়েছিল, আপনাদেরও পরিণতি তাই হবে।

জামায়াত আমির বলেন, সংসদের মেয়াদ মাত্র আড়াই মাস। আমরা চাই আপনারা আপনাদের ভুলকে সংশোধন করুন। মনে রাখবেন আমাদের এই উদারতা যেন কোনো দুর্বলতা হিসেবে আপনাদের কাছে ধরা না দেয়। ভালো কাজ করবেন আমরা পানির মতো তরল। মন্দ কাজ করবেন, জনগণের বিরুদ্ধে অবস্থা নেবেন- আমরা ইস্পাতের চেয়ে কঠিন হয়ে দাঁড়াবো। দেশ এবং জনগণের কোনো ক্ষতি আমরা মেনে নেবো না।

তিনি বলেন, আপনাদের নেতা বলেছিলেন, দুর্নীতিকে টুঁটি চেপে ধরবেন।  আপনারা পরে এসে বললেন যদি সমতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তবে এটা চাঁদা হবে না। ধিক্কার জানায়। এখন মানুষ আপনাদের চাঁদাবাজি দল বলে। একজন চাঁদাবাজকে আপনারা জবাবদিহিতার আওতায় আনেননি। মানুষ বিশ্বস করতে বাধ্য হবে এদের আপাদ-মস্তক চাঁদাবাজ। সবজায়গায় চাঁদাবাজির মহোৎসব চলছে। সব জায়গায় দখলবাজি চলছে।  বাংলাদেশ ব্যাংকে একটা দলকানা লোককে বসিয়ে দিলেন।

এই প্রতিবেদন সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?
মোট প্রতিক্রিয়া: ০
Total 0 Votes
0

Tell us how can we improve this post?

+ = Verify Human or Spambot ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম

মহাকাশ গবেষণায় চীনের নতুন মাইলফলক: সফলভাবে ফিরল পুনঃব্যবহারযোগ্য রকেট

হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধের উপায়: যা জানা জরুরি

বাবা শাহরুখের হাত ধরে বড় পর্দায় সুহানার অভিষেক

চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির, চাইলেন ন্যায়বিচার

ইরান হামলায় উসকানি ও সমর্থন দিয়েছে ৩ ইউরোপীয় দেশ

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

বর্ণাঢ্য আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত

১০

দাওয়াতী কর্মসূচীর অংশ হিসেবে মুনা’র জ্যামাইকা ওয়েষ্ট চ্যাপ্টারের বারবিকিউ পার্টি অনুষ্ঠিত

১১

হোয়াটসঅ্যাপে মেটা এআইয়ের জন্য আসছে নতুন ইনকগনিটো মোড

১২

আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ পেলেন পিসিবি প্রধান মহসিন নাকভি! তবে কি গলবে ভারত-পাক বরফ?

১৩

৪ প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু: ওমান পুলিশের চাঞ্চল্যকর তথ্য

১৪

পাকিস্তানে নেটফ্লিক্স সার্ভার ক্রাশ করল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

১৫

গাজায় হামাসের শীর্ষ সামরিক প্রধান আল-হাদ্দাদ নিহত, স্ত্রী-কন্যার সাথে একই মসজিদে জানাজা সম্পন্ন

১৬

শেখ হাসিনাকে এ দেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো, রাজশাহীর মাঠ কাঁপিয়ে নাসীরুদ্দীনের হুঁশিয়ারি

১৭

এআই ব্যবহার করে সাইবার হামলার প্রস্তুতি, সতর্ক করলো গুগল

১৮

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

১৯

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কিনবে চীন

২০
সরাসরি
376 জন বাংলা ভিউজের খবর পড়ছেন
Advertisement
LIVE TV