সর্বশেষ
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু BV যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম BV মহাকাশ গবেষণায় চীনের নতুন মাইলফলক: সফলভাবে ফিরল পুনঃব্যবহারযোগ্য রকেট BV হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধের উপায়: যা জানা জরুরি BV বাবা শাহরুখের হাত ধরে বড় পর্দায় সুহানার অভিষেক BV চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির, চাইলেন ন্যায়বিচার BV ইরান হামলায় উসকানি ও সমর্থন দিয়েছে ৩ ইউরোপীয় দেশ BV দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা BV বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন BV বর্ণাঢ্য আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত BV
কমিউনিটি টিভি
১০ জুলাই ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির, চাইলেন ন্যায়বিচার

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি নিজের চাচার বিরুদ্ধে পারিবারিক জমি দখলের অভিযোগ করেছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেছেন, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার প্রভাব ব্যবহার করে তাদের পরিবারের জমি দখল করা হয়েছিল।

বৃহস্পতিবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ন্যান্সি জানান, নড়াইল জেলার বড়দিয়ায় তাদের গ্রামের বাড়ির বাসস্ট্যান্ডসংলগ্ন একটি জমির বড় অংশ তাদের পরিবারের মালিকানাধীন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে তার সেজ চাচা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সহযোগিতায় ওই জমি দখল করেন।

পোস্টে ন্যান্সি লিখেছেন, তৎকালীন রাজনৈতিক প্রভাবের কারণে তার চাচা জমিটি দখল করেছিলেন। সে সময় আইনি সহায়তা নিয়েও কোনো সমাধান পাননি বলে দাবি করেন তিনি।

ন্যান্সি জানান, সম্প্রতি তার বড় ভাই ওই জমিতে গেলে চাচা প্রথমে গেট খুলতে রাজি হননি। এ সময় তিনি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, জমির সামনের খাস জায়গায় মাদ্রাসা নির্মাণের কথা বলা হলেও সেখানে ভিন্ন ধরনের স্থাপনা তৈরি করা হয়েছে।

নিজের পোস্টের শেষ অংশে ন্যান্সি আশা প্রকাশ করে বলেন, এবার তিনি ন্যায়বিচার পাবেন। শিগগিরই ওই এলাকায় যাওয়ার কথাও জানান তিনি।

ন্যান্সির পোস্টের পর অনেকে তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। এর জবাবে তিনি জানান, এর আগেও তিনি মামলা করেছিলেন। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তখন কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, ২০২১ সালে করোনাকালে তার বাবার মৃত্যুর পর পুরো জমিতে বাউন্ডারি দিয়ে দখল সম্পন্ন করা হয়।

এদিকে, ন্যান্সির করা অভিযোগের বিষয়ে অভিযুক্ত চাচা বা সংশ্লিষ্ট অন্য কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই প্রতিবেদন সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?
মোট প্রতিক্রিয়া: ০
Total 0 Votes
0

Tell us how can we improve this post?

+ = Verify Human or Spambot ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম

মহাকাশ গবেষণায় চীনের নতুন মাইলফলক: সফলভাবে ফিরল পুনঃব্যবহারযোগ্য রকেট

হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধের উপায়: যা জানা জরুরি

বাবা শাহরুখের হাত ধরে বড় পর্দায় সুহানার অভিষেক

চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির, চাইলেন ন্যায়বিচার

ইরান হামলায় উসকানি ও সমর্থন দিয়েছে ৩ ইউরোপীয় দেশ

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

বর্ণাঢ্য আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত

১০

দাওয়াতী কর্মসূচীর অংশ হিসেবে মুনা’র জ্যামাইকা ওয়েষ্ট চ্যাপ্টারের বারবিকিউ পার্টি অনুষ্ঠিত

১১

হোয়াটসঅ্যাপে মেটা এআইয়ের জন্য আসছে নতুন ইনকগনিটো মোড

১২

আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ পেলেন পিসিবি প্রধান মহসিন নাকভি! তবে কি গলবে ভারত-পাক বরফ?

১৩

৪ প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু: ওমান পুলিশের চাঞ্চল্যকর তথ্য

১৪

পাকিস্তানে নেটফ্লিক্স সার্ভার ক্রাশ করল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

১৫

গাজায় হামাসের শীর্ষ সামরিক প্রধান আল-হাদ্দাদ নিহত, স্ত্রী-কন্যার সাথে একই মসজিদে জানাজা সম্পন্ন

১৬

শেখ হাসিনাকে এ দেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো, রাজশাহীর মাঠ কাঁপিয়ে নাসীরুদ্দীনের হুঁশিয়ারি

১৭

এআই ব্যবহার করে সাইবার হামলার প্রস্তুতি, সতর্ক করলো গুগল

১৮

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

১৯

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কিনবে চীন

২০
সরাসরি
376 জন বাংলা ভিউজের খবর পড়ছেন
Advertisement
LIVE TV