খুঁজুন
বুধবার, ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের সংবাদ সম্মেলন : মিশিগান বিএনপির কমিটি বিলুপ্তির দাবীseparatorলিমনের মরদেহ উদ্ধার : রুমমেট হিশাম গ্রেফতার : চলছে বৃষ্টির সন্ধানseparatorশাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত : গভর্নর আসিফ বারীর বিদায় : নতুন গভর্নর নীনা স্মিথseparatorবিএনপি করতে হলে সকলকে দলীয় শৃঙ্খলা মানতে হবেseparatorমিসবাহউজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি : রিহ্যাব সেন্টারে স্থানান্তরseparatorবিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকাseparatorসেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়াseparatorবাসে ৬৪, লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাবseparatorইরানের সঙ্গে আলোচনা বসতে ইসলামাবাদে পৌঁছাল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলseparatorবাংলাদেশে সিরিজ জয় নিউজিল্যান্ডের জন্য হবে বড় অর্জন : স্মিথseparatorহৃদরোগের ঝুঁকি ৫ বছর আগেই শনাক্ত করবে এআইseparatorস্মার্টফোন আসক্তি অকালবার্ধক্যের ঝুঁকি বাড়ায়separatorআমিই পুরো দুনিয়ার রাজা: শাহরুখ খানseparatorজুটি বাঁধছেন সালমান খান-নয়নতারাseparatorঅকটেন ১৪০-পেট্রোল ১৩৫ টাকায় বিক্রয় হচ্ছে প্রতি লিটারseparatorলিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারseparatorরাতারাতি জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রীseparatorহাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল বিচারকাজের সিদ্ধান্তseparator১৮ দিনে প্রবাসী আয় ১৯৭ কোটি ডলারseparatorআরও ১৭১ খেলোয়াড় ভাতার আওতায় এলেনseparator১২টি যুদ্ধজাহাজ, ১০ হাজার কর্মী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্রseparatorনেতানিয়াহুর প্ররোচনায়ই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিসseparatorজ্বালানির পর এবার এক মাসেই আবারো বাড়লো এলপিজির দামseparatorজ্বালানির দাম বাড়ার সাথে আইএমএফ এর কোন সংশ্লিষ্টতা নেই : অর্থমন্ত্রীseparatorসোমালিল্যান্ডে রাষ্ট্রদূত নিয়োগ ইসরায়েলের, ১২ দেশের নিন্দাseparatorকমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জানের শারীরিক অবস্থার উন্নতিseparatorগুঞ্জন নয়, সত্যিই প্রেম করছেন হলিউডের সিডনি সুইনseparatorমাহমুদউল্লাহ ডিপিএল এর সকল কৃতিত্ব তামিমকে দিলেনseparatorদায়িত্ব গ্রহণের দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়নseparatorএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইseparatorতুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎseparatorচট্টগ্রামে জ্বালানি-সংকটে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র, ভোগান্তিতে নগরবাসীseparatorআইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকারseparatorবিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ডseparatorমস্কোর চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ভাবনাseparator২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটিseparator১২ বছর পর সালমানের টুইটের জবাব দিলেন প্রীতি জিনতাseparatorইরানের ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: তেহরানseparatorএবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’separatorথালাপতি বিজয়ের নামে পুলিশের মামলাseparatorহজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীseparatorসোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorনিউজিল্যান্ড এর কাছে ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশরseparatorযে অ্যাপ মুহূর্তেই খালি করতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টseparatorবাংলাদেশে-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামেseparatorশুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর : ডেইজি শাহseparatorবিএনপির কাউন্সিলে পরিবর্তন আসছে মহাসচিব পদেseparatorআলোচনায় অংশ নিতে পাকিস্তানে আসছেন ট্রাম্পseparatorঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডারseparatorভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরুseparatorবিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দামseparator‘হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত’ : ধর্মমন্ত্রীseparatorএ মাসেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব্রিটিশ রাজদম্পতিseparatorহেলিকপ্টার বিধ্বস্ত ইন্দোনেশিয়ায়, সব আরোহী নিহতseparatorশুটিং সেটেই হঠাৎ জ্ঞান হারান করণ জোহরseparatorহোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্পseparatorপুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকওseparatorনিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুলseparatorরাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রেরseparatorসিলেটে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্নseparatorনতুন দুই দিবস পালন করবে সরকার, একটিতে থাকছে সরকারি ছুটিseparatorঅংশীদারিত্ব চুক্তি চূড়ান্তের পথে বাংলাদেশ-ইইউseparatorজ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীরseparatorবৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্পseparatorবিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতিseparatorআরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংকseparatorপদ্মা ব্যারেজ নির্মাণে ব্যয় ৩৪ হাজার কোটি টাকাseparator২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক ছুঁতে চায় বাংলাদেশseparator২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যুseparatorশুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীseparatorধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’, চাঞ্চল্যকর তথ্য দিল নাসাseparatorস্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রীseparatorহাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাseparatorএবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনেরseparatorদেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে, জানাল মন্ত্রণালয়separatorতুরস্কের স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯separatorঅসহ্য গরমে সুস্থ থাকতে কী খাবেন, কী খাবেন নাseparatorআল্লু-দীপিকার সিনেমায় বলিউড বাদশার চমকseparatorচুক্তিবদ্ধ হয়েও অনেক সিনেমা থেকেই বাদ পড়েছি: প্রিয়াঙ্কাseparatorঅ্যারেনায় ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্নseparatorগোলশুন্য ড্র করেও সেমিতে আর্সেনালseparatorদুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিবিসিseparatorমধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparatorপ্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজseparatorনিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র জব্দ করলো বেলজিয়ামseparatorহরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানেরseparatorনিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র উদ্যোগে স্বাধীনতা দিবস পালিতseparatorক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, হতাহতের সংখ্যা অন্তত ৩২separatorরুবেল হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাseparatorট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ডেমোক্রেটদের উদ্যোগseparator৬ লাখ ফলোয়ারের পেজ বন্ধে কাদেরকে দুষলেন ফারুক আহমেদseparator‘রামায়ণ’ মুক্তির আগেই চমক দিলেন প্রযোজকseparator‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানseparatorজনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, শুরুতে ৫ জেলা : প্রধানমন্ত্রীseparatorফাঁদে ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তারseparatorদুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপseparatorসব ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনাseparatorএক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যুseparatorইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে ট্রাম্পের চিঠিseparatorইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প

দেশের প্রথম বিজলিবাতি, বিস্ময়ের সেই রাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ণ
দেশের প্রথম বিজলিবাতি, বিস্ময়ের সেই রাত

উনিশ শতকের শেষের কথা। ঢাকা পূর্ববঙ্গের প্রধান শহর হলেও কলকাতার সাথে দৃশ্যমান ফারাক অনেক। সেই ১৮৫৭ সাল থেকেই কলকাতার রাস্তায় দেখা যায় গ্যাস বাতির ব্যবহার। আর এদিকে রাত নামলে পূর্ববঙ্গের বিস্তৃত জনপদে নেমে আসে অন্ধকার। ঢাকা আর পাড়া গাঁগুলোকে তখন আর আলাদা করে চেনার উপায় থাকে না। শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় কেরোসিন বাতির ব্যবস্থা থাকলেও সামান্য জোর হাওয়া কিংবা বৃষ্টিতে সে বাতির আয়ু ফুরিয়ে নেমে আসে ঘোর অমানিশা। বিত্তবানদের ঘরে তবু ঝাড়বাতির চল আছে। বাদবাকি সবই চলে হারিকেন, কুপি বাতি আর মোমের আলোয়। ১৮৮৬ সালে ব্রিটিশ সরকার নবাব আবদুল গণিকে নাইট কমান্ডার অভ দ্য স্টার অব ইন্ডিয়া (কে.সি.এস.আই) উপাধিতে সম্মানিত করে। পুত্র নবাব আহসানউল্লাহ পিতার এই প্রাপ্তিকে স্মরণীয় রাখার জন্য ঢাকার রাস্তায় গ্যাস বাতির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। নবাবের প্রতিশ্রুতি অনুযায়ী, সড়কে তেলের বাতি বদলের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নানা কারণে বিলম্বিত হতে থাকে গ্যাস বাতি স্থাপনের কাজ।

দেখতে দেখতে কেটে যায় এক যুগেরও বেশি সময়। মানব সভ্যতার ইতিহাসে আগমন ঘটে এক নতুন শতাব্দীর। ঢাকার রাস্তায় তবু গ্যাস বাতির দেখা মেলে না। নবাব আহসানউল্লাহ কিন্তু শেষ পর্যন্ত তার কথা রাখতে পেরেছিলেন। এবার আর শুধু গ্যাস বাতি নয়, সরাসরি বিজলি বাতির ব্যবস্থা করে তিনি ঢাকাবাসীকে চমকে দিলেন। মৃত্যুর মাত্র ন’দিন পূর্বে নবাব বাহাদুরের স্বপ্ন পূর্ণ হলো, রাখলেন নগরবাসীকে দেওয়া দীর্ঘদিনের প্রতিশ্রুতি। সাড়ে ৪ লাখ টাকা খরচ করে বিদ্যুতের ব্যবস্থা করা হলো। ঢাকার প্রধান সড়কগুলোতে জ্বলে উঠল বিজলি বাতি। আলো জ্বলল নবাবের প্রিয় আহসান মঞ্জিলেও। ঢাকায় বাতি ব্যবহারের কার্যক্রম শুরু হয় ১৮৬৯ সালে।

মিউনিসিপ্যালিটির সভাপতি ও ম্যাজিস্ট্রেট জর্জ গ্রাহামের নির্দেশ অনুযায়ী, সিভিল সার্জন ড. হেনরি কাটক্লিফ ঢাকার পয়ঃনিষ্কাশন ও উন্নয়নবিষয়ক একটি রিপোর্ট প্রস্তুত করেন। রিপোর্টে তিনি ঢাকার রাস্তায় সড়ক বাতি স্থাপনের কথা তুলে ধরেন। তবে গ্যাস বাতির বদলে কাটক্লিফ কেরোসিন বাতি জ্বালানোর প্রস্তাব রাখেন। রিপোর্ট দেখে নবাব খাজা আবদুল গণি বলছিলেন, এ রিপোর্ট বাস্তবায়িত হলে ঢাকা স্বর্গে পরিণত হবে। কিন্তু ঢাকার মানুষের আর্থিক অবস্থা সচ্ছল নয়। আর তাই নগর উন্নয়নে আর্থিক অনুদান দেওয়া তাদের পক্ষে অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

১৮৭০ সালে নবাব আব্দুল গণি নিজেই ঢাকায় একটি গ্যাস লাইট ফ্যাক্টরি স্থাপন করেন। এদিকে ১৮৭৭ সালে রানী ভিক্টোরিয়া ভারতসম্রাজ্ঞী ঘোষিত হলে ব্রিটিশ সরকার ঘটনাটি উদযাপনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে। ঢাকায় আয়োজন উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত হয় নাগরিক কমিটি। মিটির উদ্যোগে সদস্যদের চাঁদায় ৬ হাজার ৫০০ টাকার ফান্ড গঠন করা হয়। সিদ্ধান্ত হয়, ওয়াইজঘাটে তৎকালীন মিউনিসিপালিটি অফিস থেকে শুরু করে চকবাজার পর্যন্ত কেরোসিনের ১০০টি সড়কবাতি স্থাপন করা হবে। পরে এ প্রকল্পের আওতায় ৬০টি কেরোসিন ল্যাম্পপোস্ট বসানো হয়। সড়কে কেরোসিনের বাতিই ছিল মূল ভরসা। কিন্তু, সামান্য ঝড়-বৃষ্টিতেই বাতি নিভে গিয়ে নেমে আসত অন্ধকার। মজার ব্যাপার হলো, রোজ এই কেরোসিন বাতি জ্বালানো-নেভানোর জন্য উনিশ শতকে বাতিওয়ালা নামে এক নতুন পেশাজীবী সম্প্রদায়ের বিকাশ ঘটে। সন্ধ্যা নামলেই বড় বড় মই হাতে এই বাতিওয়ালাদের দেখা মিলত। বিদ্যুৎ আসলেও দীর্ঘদিন পর্যন্ত কেরোসিন বাতির প্রচলন ছিল। ১৯৩৫ সালের এক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকার রাস্তায় ৮৬৯টি কেরোসিন বাতি ও ১ হাজার ৬৬টি বৈদ্যুতিক সড়কবাতি ছিল। ১৮৮৬ সালে নবাব আবদুল গণি কেসিএসআই উপাধি লাভ করলে পুত্র নবাব আহসানউল্লাহ ঢাকার রাস্তায় গ্যাস বাতি বসানোর ঘোষণা করেন। কলকাতার ইংলিশম্যান পত্রিকার এক বিবৃতিতে তিনি বলেন, “আমার পিতার ‘নাইট কমান্ডার অভ দ্য স্টার অভ ইন্ডিয়া’ উপাধি প্রাপ্তিতে নগরবাসী যে উল্লাস-উদ্দীপনা দেখিয়েছে, তাতে আমি অভিভূত।

হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের প্রদর্শিত এই সৌজন্যের প্রতিদান হিসেবে আমি ঢাকার প্রধান রাস্তাগুলোতে সম্পূর্ণ নিজ খরচে তেলের বাতি বদলে গ্যাস বাতি স্থাপনের প্রস্তাব রাখছি। তবে এখানে আমার একটা শর্ত থাকবে। আলোক প্রজ্বলনে যে অর্থ ব্যয় হবে, মিউনিসিপ্যালিটিকে তার বদলে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও দমকল যন্ত্র ক্রয় ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে হবে।” ১৮৮৮ সালে ভারতবর্ষের তৎকালীন ভাইসরয় লর্ড ডাফারিন ঢাকায় আসেন।

ডাফারিনের ঢাকায় আসার অন্যতম উদ্দেশ্য ছিল নবাবের প্রতিশ্রুতি অনুযায়ী সড়কে গ্যাস বাতি বসানোর নিদের্শনা প্রদান। ভাইসরয় চলে যাওয়ার পর কার্যক্রম একরকম স্থবির হয়ে পড়ে। নবাব আহসানউল্লাহর লিগ্যাল সেক্রেটারি জিএল গার্থ গ্যাস বাতি স্থাপনের জন্য ১৮৯১ সালে ঢাকা মিউনিসিপ্যালিটির কাছে পুনরায় একটি মেমো লিখে পাঠান। পৌরসভা মেমোটি বেশ ভালোভাবে গ্রহণ করে। তবে কোনো কারণে শেষ পর্যন্ত বাতি স্থাপন সম্ভব হয়ে উঠেনি। এরপর কেটে যায় এক দীর্ঘ সময়। ততদিনে নবাবের প্রতিশ্রুতির কথা মানুষ সম্ভবত ভুলতে বসেছে। ১৮৯৭ সালে নবাব খাজা ইউসুফজান পৌরসভার সভাপতি হন। সম্পর্কে তিনি নবাব আহসানউল্লাহর বোনের স্বামী ছিলেন।

পরের বছর ঢাকা প্রকাশ পত্রিকায় ফের সড়ক বাতির প্রসঙ্গ ওঠে। নবাব আহসানউল্লাহকে উদ্দেশ্য করে লেখা হয় যে, এতদিন হয়তো তিনি পৌরসভার ওপর ভরসা রাখতে পারতেন না। আর তাই বারো বছরেও সড়কে গ্যাস বাতির দেখা মেলেনি। এবার স্বয়ং নবাবের দুলাভাই পৌরসভা প্রধান হওয়ার পর সড়ক বাতির আশা করতে আর কোনো দ্বিধা রইল না। পত্রিকার সমালোচনার জন্য হোক বা না হোক, নবাব আহসানউল্লাহ এবার সত্যিই সড়কবাতি স্থাপনের ব্যবস্থা করে ফেললেন। তবে ‘কাগুজে নবাব’ হলেও তিনি যেকোনো রাজা বাদশাহর চেয়ে কম নন, সে প্রমাণও রাখলেন। গ্যাস বাতির পরিবর্তে এবার বিলাতি বিদ্যুৎ বাতির পেছনে ঢাললেন লাখ লাখ টাকা। ১৯০১ সালে ‘দি ঢাকা ইলেকট্রিক লাইট ট্রাস্টিস’ গঠন করা হয়। এ কমিটি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় পৌরসভাকে। বাতি স্থাপন ও রক্ষণাবেক্ষনের জন্য কমিটির ফান্ডে নবাব সাড়ে ৪ লাখ টাকা দান করেন। একই বছর ৫ জুলাই, ট্রাস্টি কমিটির পক্ষ থেকে জেমস থমাস রেনকিনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি পত্রিকায় প্রচারিত হয়। সেখানে লেখা হয়, দি ঢাকা ইলেক্ট্রিক লাইট ট্রাস্টিস ১৮৯৫ সালের আইন অনুযায়ী, ঢাকার গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে বিদ্যুৎ সরবরাহের লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদন করেছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সড়কগুলো ছিল- রহমতগঞ্জ রোড, চকবাজার সার্কুলার রোড, মোগলটুলি রোড, নালগোলা রোড, বাবু বাজার রোড, কমিটিগঞ্জ রোড, আরমেনিয়া স্ট্রিট (রায় বাহাদুর সড়ক পর্যন্ত), ইসলামপুর রোড, আহসানমঞ্জিল রোড, পাটুয়াটুলি রোড, ওয়াইজঘাট রোড, পাটুয়াটুলি লোয়ার রোড, বাংলাবাজার রোড, ডাল বাজার রোড, ফরাশগঞ্জ থেকে লোহারপুল রোড, দিগবাজার রোড. ভিক্টোরিয়া পার্ক, লক্ষ্মীবাজার রোড, সদরঘাট রোড, শাঁখারিবাজার রোড, জনসন রোড, নবাবপুর রোড, রেলওয়ে স্টাফকোয়ার্টার রোড (রমনা টিচিং গ্রাউন্ড পর্যন্ত) জামদানি নগর রোড ও রাজার দেউড়ি লেনসহ সাহেব বাজার পর্যন্ত যতগুলো রাস্তার সংযোগ থাকে।

ভারতবর্ষের প্রথম দিককার বৈদ্যুতিক সড়ক বাতি। কলকাতার মতো ঢাকাতেও বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের দায়িত্ব পায় ইংল্যান্ডভিত্তিক একটি কোম্পানি। ‘মেসার্স অক্টাভিয়াস স্টিল অ্যান্ড কোম্পানি’ নামের প্রতিষ্ঠানটি ঢাকায় প্রথম বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করে। বর্তমান হাতিরপুল এলাকায় ছিল কোম্পানির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ১৯১৯ সালে প্রতিষ্ঠানটির অঙ্গসংগঠন হিসেবে ‘ডেভকো’র আত্মপ্রকাশ ঘটে। ডেভকোর মাধ্যমেই ঢাকায় বাণিজ্যিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিকাশ লাভ করে। ১৯৩৩ সালে ঢাকার পরিবাগে ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘ধানমন্ডি পাওয়ার হাউজ’ প্রতিষ্ঠা করে ডেভকো। সড়ক বাতি ছাড়া আবাসিক সংযোগও দেয়া হতো। মূল গ্রাহকগণ সবাই ছিলেন অভিজাত এলাকার বাসিন্দা। বাড়িতে বিদ্যুৎ সরবরাহ থাকা আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য হতো। তবে সাশ্রয়ী ছিল বলে সাধারণ মানুষের মাঝে তখনও কেরোসিন বাতি জনপ্রিয় ছিল।

নবাববাড়িতে আলোকসজ্জার জন্য নতুন এক উপলক্ষ যুক্ত হলো। আড়ম্বরপূর্ণভাবে আয়োজিত হলো নবাব আহসানউল্লাহর পুত্র খাজা আতিকুল্লাহর বিয়ের অনুষ্ঠান। দিনটি ছিল ১৯০১ সালের ৭ ডিসেম্বর। বাংলায় সেবার হাড় কাঁপানো শীত। কিন্তু সে তীব্র শীত উপেক্ষা করে নগরবাসী উপস্থিত হলো আহসান মঞ্জিল প্রাঙ্গণে। মঞ্জিলের দোতলার বারান্দায় বসেছে অধিবেশন। ছোটলাট স্যার জন উডবার্নকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এসে বিদ্যুৎ প্রজ্বলন করবেন, এমনটাই কথা ছিল। কিন্তু অসুস্থতার জন্য লাটসাহেব আসতে পারলেন না। কলকাতা থেকে রাজস্ব বোর্ডের সেক্রেটারি চার্লস ওয়াল্টার বোল্টন এলেন প্রধান অতিথি হিসেবে। সভার মধ্যমণি হয়ে ঠিক মাঝখানে বসলেন তিনি।

ডানদিকে আসন নিয়েছেন নবাব আহসানউল্লাহ। বাঁ-দিকে বসে আছেন পৌর কমিশনার। ৫টার দিকে শুরু হলো অধিবেশন। কমিশনার সাহেব ইলেকট্রনিক লাইট সম্পর্কিত প্রবন্ধ পাঠ করলেন। এরপর বক্তৃতা দিতে এলেন মিস্টার বোল্টন। নবাব আহসানউল্লাহর দানশীলতার প্রশংসা করলেন তিনি। বক্তৃতার এক অংশে বললেন পৌরসভার দায়িত্ব বেড়ে যাওয়ার কথা, তাগাদা দিলেন জলনিষ্কাশন ব্যবস্থা উন্নত করার।

সেই সাথে সরু, অপ্রশস্ত রাস্তাগুলোতে বিজলি বাতি মানাবে কি না, পৌরসভার কাছে সে প্রশ্নও রাখলেন। এরপর এলো সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। বোল্টন সাহেব একটি সুইচে চাপ দিলেন। মুহূর্তে জ্বলে উঠল উজ্জ্বল বাতি। তেল বা গ্যাস ছাড়া কোনো ‘অলৌকিক’ শক্তিতে বাতি জ্বলছে, সাধারণ মানুষের কাছে তখন তা এক বিস্ময়কর ব্যাপার। উপস্থিত সবাই সেদিন এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রইল। কেরোসিন বাতি আর চাঁদের আলোয় শহরের পথ-ঘাট দেখে অভ্যস্ত নগরবাসী প্রথমবারের মতো বিদ্যুতের আলোয় প্রিয় ঢাকাকে দেখল এক নতুন রূপে।

সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের সংবাদ সম্মেলন : মিশিগান বিএনপির কমিটি বিলুপ্তির দাবী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের সংবাদ সম্মেলন : মিশিগান বিএনপির কমিটি বিলুপ্তির দাবী

যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপি’র বর্তমান কমিটিকে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ বলে কমিটির বিলুপ্তি ঘোষণা এবং নতুন কমিটি গঠনের দাবী জানিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে মিশিগানের ওয়ারেন শহরে স্পাইসি-২১ রেষ্টুরেন্টে বিএনপি নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা এক সংবাদ সম্মেলনে এই দাবী জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রনেতা ও মিশিগান স্টেট বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব।
মিশিগান স্টেট বিএনপির সাবেক সভাপতি মুজিব আহমদ মনির, মিশিগান বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাশিদ ও সাবেক সাধারণ সম্পাদক বকুল তালুকদার সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।
লিখিত বক্তব্যে বলা হয় বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিগত দেড় দশকের বেশি সময় ধরে একই পদ আঁকড়ে রয়েছেন, কোন ধরনের কাউন্সিল বা নির্বাচন ছাড়াই। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নেতা-কর্মীদের অভিযোগের পাহাড় ক্রমশঃ এখন ক্ষোভে পরিণত হয়েছে। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মিশিগান বিএনপি ভূমিকা ছিল হতাশা জনক ও প্রশ্ন বিদ্ধ। নেতৃবৃন্দ একটি বিশেষ গোষ্ঠীর সাথে গোপনে হাত মেলানোর কারণে আশানুরূপ ভূমিকা রাখতে পারেন নি। এতে করে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার হাতে গড়া এই গনমুখী সংগঠনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী অধ্যুষিত রাজ্য মিশিগানে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় এবং সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
নেতৃবৃন্দ এবিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহনের জন্য দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে- স্বেচ্ছাচারিতা, দলের গঠণতন্ত্র লংঘন, সংগঠনের স্বার্থ বিরোধী কার্যকলাপ, দীর্ঘদিন ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা ও নিজেদের তল্পীবাহক কতিপয় ব্যাক্তি ছাড়া নেতাকর্মীদের না জানিয়ে নিজেদের ইচ্ছে মত সিদ্ধান্ত গ্রহন ইত্যাদি।
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, মিশিগানে হাজার-হাজার প্রবাসী বিএনপি কর্মী সমর্থক থাকা স্বত্বেও ভোট সংগ্রহ ও প্রেরণে দায়িত্বশীলরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দুই পৃষ্ঠার লিখিত বক্তব্যে আরো বলা হয়, আমরা দৃঢ় সংকল্পবদ্ধ যে- আমাদের প্রিয় সংগঠন বিএনপিকে রক্ষা করবো। কোনো অশুভ শক্তি যাতে দলের ক্ষতি ও ভাবমূর্তি নষ্ট করতে না পারে এজন্য সকল নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহবান জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে বলা হয় প্রায় দুই দশকেও নানা অজুহাত দেখিয়ে কোন কাউন্সিল ডাকা হয়নি। বিগত ২০২৩ সালের ৯ মে তারিখে ২ বছর মেয়াদে ৫ সদস্য বিশিষ্ট বর্তমান কমিটি সিলেক্ট করে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দলীয় নির্দেশনা থাকলেও ৩ বছরেও সভাপতি এবং সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন নি।
সংবাদ সম্মেলনে বলা হয় হ্যামট্রামিক সিটি কাউন্সিলে বেগম খালেদা জিয়ার নামে একটি রাস্তার নাম করণের প্রস্তাব গৃহীত হলেও শেষে তা আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরদের বিরোধিতার কারণে বাতিল হয়ে যায়। পরবর্তীতে সে সব আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা বিএনপির ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে সম্মানিত হন। এতে কওে সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক হতাশা ও নানা বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়। এবিষয়টিকে নেতৃত্বের দূর্বলতা, অদুরদর্শিতা এবং সাধারণ কর্মী সমর্থকদের সাথে পরামর্শ না করার ফল বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে মিশিগান বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রেজা শাহেল, ছাত্রদল এমসি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন খাঁন, মিশিগান স্টেট বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক বেলাল আহমদ, ফয়জুল ইসলাম, নাজমুল হক কামাল, রেদওয়ান আহমদ রাজন, নিজাম উদ্দিন মাস্টার, জিল্লুর রহমান জিল্লু, আব্দুল কাদির, এবাদুর রহমান এবাদ, ফরিদ আহমদ ফাহিম, পারভেজ আহমদ, আবুল হাসান,আব্দুল্লাহ আল মান্না, আব্দুস সামাদ মুন্না,তাজুল ইসলাম শিপলু, স্বেচ্ছাসেবক দল মিশিগানের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ, শাহ জুবেদ, আব্দুস সালাম, আহমেদুর রহমান শিপার, তানজিম আহমদ, হামান আহমদ, এমাদ উদ্দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
এদিকে মিশিগান বিএনপির সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ একটি গোষ্ঠী খুবই তুচ্ছ অজুহাত দেখিয়ে সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত থাকায় আয়োজনকারীরা তাদের কঠোর সমালোচনা করেন। সাংবাদিক সম্মেলন সঞ্চালনা করেন বিএনপি নেতা আব্দুল বাসিত।
উল্লেখ্য, মিশিগান বিএনপির বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ।

ফ্লোরিডার টাম্পায় দুই বাংলাদেশী শিক্ষার্থীর নিখোঁজ রহস্যের জট খুলছে

লিমনের মরদেহ উদ্ধার : রুমমেট হিশাম গ্রেফতার : চলছে বৃষ্টির সন্ধান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
লিমনের মরদেহ উদ্ধার : রুমমেট হিশাম গ্রেফতার : চলছে বৃষ্টির সন্ধান

ফ্লোরিডার টাম্পায় দুই বাংলাদেশী শিক্ষার্থীর নিখোঁজ রহস্যের জট খুলতে শুরু করেছে। জামিল লিমন ও নাহিদা বৃষ্টি দুইজন ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের মরদেহ মিলেছে। এ ঘটনায় নাটকীয়ভাবে আটক হয় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিহ। অপরদিকে নাহিদা বৃষ্টির সন্ধান মিলেনি এখনো।
শেরিফ অফিসের তদন্ত অনুযায়ী, হিশাম আবুঘারবিহ এই হত্যাকাণ্ডের প্রধান কারিগর বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো ‘আনলফুল মুভিং অফ এ ডেড বডি’ বা অবৈধভাবে মরদেহ স্থানান্তর। গোয়েন্দারা তথ্য পেয়েছেন যে, জামিল লিমনকে হত্যার পর বা তার মৃত্যুর পর হিশাম নিজে সেই মরদেহটি বহন করে নিয়ে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচে ফেলে দিয়ে আসেন। এছাড়া সে লিমনের ব্যক্তিগত জিনিসপত্র বা ঘটনাস্থলের তথ্য-প্রমাণ নষ্ট করার  চেষ্টা করেছে যাতে পুলিশ তাকে শনাক্ত করতে না পারে।
গ্রেফতার হওয়া হিশাম এবং নিহত জামিল লিমন একই অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। তারা টাম্পার লেক ফরেস্ট এলাকার একটি ফ্ল্যাটে রুমমেট হিসেবে ছিলেন। শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানিয়েছেন, রুমমেট হওয়ার সুবাদে হিশাম লিমনের দৈনন্দিন জীবন এবং নাহিদা বৃষ্টির সাথে তার সম্পর্কের বিষয়ে জানতেন। নিখোঁজ নাহিদা বৃষ্টিকে জোরপূর্বক আটকে রাখার অভিযোগও হিশামের বিরুদ্ধে আনা হয়েছে, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার পেছনে হিশামের সরাসরি হাত রয়েছে।
হিশাম আবুঘারবিহ জন্মসূত্রে ফ্লোরিডার স্থানীয় বাসিন্দা। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, তার জন্ম আমেরিকায়। সে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ছাত্র ছিল না, তবে ক্যাম্পাসের নিকটবর্তী এলাকাতেই বসবাস করত। পুলিশ রেকর্ড অনুযায়ী, হিশামের পূর্ব অপরাধমূলক রেকর্ড রয়েছে এবং তার বিরুদ্ধে আগে থেকেই একটি ডোমেস্টিক ভায়োলেন্স বা ঘরোয়া সহিংসতার অভিযোগ ছিল। সে মূলত: টাম্পা এলাকাতেই বেকার বা খণ্ডকালীন কাজ করত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গ্রেফতারের সময় হিশাম যে পুলিশি বাধা তৈরি করেছিল এবং যেভাবে ড্রোন ও সোয়াট টিম ব্যবহার করে তাকে ধরতে হয়েছে, তা থেকে স্পষ্ট যে সে পালানোর চেষ্টা করছিল। হিলসবরো শেরিফ অফিস নিশ্চিত করেছে যে, হিশাম এখন কারাগারে আটক আছে এবং তাকে জেরা করে নাহিদা বৃষ্টির বর্তমান অবস্থান জানার চেষ্টা চলছে।
এদিকে শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ‘ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার’ দুই বাংলাদেশী পিএইচডি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম জামিল লিমন। এই ঘটনা সন্দেহভাজন লিমনের রুমমেট হাসিম-কে (২৬) গ্রেফতার করা হয়েছে। তবে অপর বাংলাদেশী শিক্ষার্থী বৃষ্টির কোন সন্ধান এখনো জানা যায়নি। বৃষ্টির পরিণতি নিয়ে সবাই উদ্বেগ উৎকন্ঠা এখন চরম সময় অতিবাহিত করছে।
একটি ফোন কলের সূত্র ধরে পুলিশ সন্দেহজনক ব্যক্তির বাসায় পৌছায়। তাকে আত্মসমর্পণের আহ্বান জানালে, সে আত্মসমর্পণ করতে অস্বীকার করে। ফলে আইন-শৃঙ্খলা বাহিনী সোয়াট দলের সহযোগিতায় তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করছে। খবরটি স্থানীয় মূলধারার মিডিয়া নিয়মিত আপডেট দিচ্ছে। ব্যাপক আলোচনা শুরু হয়েছে আসল ঘটনা জানার জন্য। ঘাতকের মোটিভসহ অন্যান্য বিষয়ে আপডেট জানারও চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত সন্দেহভাজনকে পুলিশ এখন জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
শুক্রবার সকাল ১০:৩৬ মিনিটে সোয়াট টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ১১:৫৫ মিনিটে সন্দেহভাজন ব্যক্তিকে কৌশলে আহট কওে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই ব্যক্তি ইউএসএফের কোনো শিক্ষার্থী নন।
এর আগে সকালের আপডেটে বলা হয়েছিল, নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি জানিয়েছে বলে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা মিডিয়াকে জানিয়েছেন।
গোলাম মোর্তোজা জানান, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে এবং মিয়ামি কনস্যুলেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কনস্যুলেটের কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে বিশ্ববিম্যালয় ক্যাম্পস সফর এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিস্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করে বিস্তরিত জানার চেষ্টা করেন। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন (২৭) এবং নাহিদা বৃষ্টি (২৭)। উভয়েরই পরিবার বাংলাদেশে রয়েছে।
উল্লেখ্য, নিখোঁজ জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি উভয়কেই সর্বশেষ ১৬ এপ্রিল সকালে দেখা গিয়েছিল। লিমনকে সকাল ৯টায় ট্যাম্পায় তার বাসস্থান অ্যাভালন হাইটসে এবং বৃষ্টিকে সকাল ১০টায় ইউএসএফ ক্যাম্পাসের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ে শেষবার দেখা গিয়েছিল। লিমন ‘ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার’-এর ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণা করছিলেন। পুলিশের ধারণা দুটি নিখোঁজের ঘটনা পরস্পর সম্পর্কিত।

ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০ আর২’র কনভেনশন অনুষ্ঠিত

শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত : গভর্নর আসিফ বারীর বিদায় : নতুন গভর্নর নীনা স্মিথ

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত : গভর্নর আসিফ বারীর বিদায় : নতুন গভর্নর নীনা স্মিথ

বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর বার্ষিক কনভেনশন। নিউইয়র্ক রাজ্যের ঐতিহাসিক সিরাকিউস শহরের ‘সিরাকুস ম্যারিয়ট হোটেল’-এ গত ১৫-১৯ এপ্রিল এই কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে লায়ন শাহ নেওয়াজ ও লায়ন আসিফ বারী টুটুলের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশী লায়নগণ সহ বিপুল সংখ্যক লায়রসগণ অংশ নে। কনভেনশনে বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারেরও প্রেসিডেন্ট ও সিইও লায়ন শাহ নেওয়াজ ক্লাবের প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন। অপরদিকে বিদায়ী গভর্ণর লায়ন আসিফ বারী টুটুল ‘নাম্বার ওয়ান ডিষ্ট্রিক্ট’ হওয়ার মর্যাদা অর্জন করেন। ৫দিন ব্যাপী অনুষ্ঠিত লায়ন কনভেনশনে অংশগ্রহণকারীরা সেবামূলক কাজে নিজেদেরকে আরও সম্পৃক্ত রাখার উপর গুরুত্বারোপ করেন। খবর ইউএনএ’র।
নিউইয়র্কের মাল্টিপাল ডিষ্ট্রিক্ট-২০’র অধীনে থাকা ১১টি লায়ন্স ডিস্ট্রিক্টের প্রায় ১২০০ সদস্য এই কনভেনশনে অংশ নেন। কনভেনশনের দ্বিতীয় দিনের মূল সেশনে অনুষ্ঠিত হয় লায়নদের বর্ণাঢ্য ফ্লাগ সিরমনি। আরো ছিলো ২০০ দেশের পতাকা উত্তোলন। তৃতীয় দিন অনুষ্ঠিত হয় ‘গ্র্যান্ড গালা ডিনার পার্টি’। এবছরের গালা ডিনারের মূল থিম ছিলো ‘আমেরিকার ২৫০ বছর পূর্তী উপলক্ষ্যে আমেরিকান ঐতিহ্যবাহী পোশাকে নিজেদের উপস্থাপন করা’। ফলে পার্টিতে অংশগ্রহনকারীরা রং বে রং-এর বর্ণিল পোষাক পরে নেচে-গেয়ে গালা সন্ধ্যা উপভোগ করেন।
কনভেনশনে লায়ন ইন্টারন্যাশনালের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন এলব্রান্ডেল, লায়ন ডগলাস, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মনোজ শাহ প্রমুখ উপস্থিত ছিলেন বলে সংশ্লিস্টরা বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধি-কে জানান। কনভেনশনে যোগদানকারী বাংলাদেশী লায়নদের মধ্যে আরো ছিলেন রানো নেওয়াজ, মুনমুন হাসিনা বারী, মনোয়ারুল ইসলাম, নিশান রহিম, আহসান হাবীব, রকি আলিয়ান, জেএফএম রাসেল, হাসান জিলানী, নূরুল আজিম, মাসুদ রানা তপন, এফএমডি রকি, সাইফুল ইসলাম, বদরুদ্দোজা সাগর, বেলাল আহমেদ, অরিক রাজ, আবু বকর সিদ্দিক, আব্দুর রশীদ বাবু, আফরোজা ইসলাম, আসাদুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।
কনভেনশনে ক্লাবের ১১টি ডিষ্ট্রিক্টের প্রাক্তন ও বর্তমান গভর্নরদের নিয়ে সংগঠিত ‘কাউন্সিল অব গভর্নরস’-এর উচ্চ পর্যায়ের সভায় গভর্নরদের সারা বছরের কাজের মূল্যালয়ন এবং সম্মাননা প্রদান করা হয়। বিদায়ী গভর্নর লায়ন আসিফ বারীর নেতৃত্বে গেলো বছর ৫টি নতুন ক্লাব ও একটি লিও ক্লাব নতুন চার্টার অর্জন করায় এবং লায়ন পরিবারে আরো ২২৭জন সদস্য অন্তর্ভুক্ত করায় তাকে ‘নাম্বার ওয়ান ডিষ্ট্রিক্ট’ হওয়ার মর্যাদা প্রদান করা হয় এবং অভিনন্দন জানানো হয়।
কনভেনশনে লায়ন শাহ নেওয়াজ ডিস্ট্রিক্ট ২০-আর২’র প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন। এর আগে তিনি প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় ভাইস গভর্নর নির্বাচিত হয়েছিলেন। শুধুমাত্র দ্বিতীয় গভর্নর পদেই প্রত্যক্ষ নির্বাচন হয়। এরপর নিয়ম অনুযায়ী নির্বাচিত দ্বিতীয় ভাইস গভর্নর পরবর্তীতে প্রথম ভাইস গভর্নর এবং গভর্নর পদে নির্বাচিত হন। নির্বাচনে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ১৬জন ডেলিগেট সহ ৫৩জন ডেলিগেট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ডিষ্ট্রিক্টের ৪১টি ক্লাবের ডেলিগেটদের গোপন ব্যালটে লায়ন শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন।
অপরদিকে নির্বাচনে ডিস্ট্রিক্ট-২০ আর২-এর গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন নীনা স্মিথ। তিনি বর্তমান গভর্নর আসেফ বারীর স্থলাভিষিক্ত হবেন।
এদিকে প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লায়ন শাহ নেওয়াজকে নিউইয়র্কের বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিনন্দন জানিয়ে তারা শাহ নেওয়াজের আরো সফলতা কামনা করেন। উল্লেখ্য, লায়ন শাহ নেওয়াজ নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি। উল্লেখ্য, নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর পরবর্তী কনভেনশন ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। ক্লাবের নিয়ম অনুযায়ী এই কনভেনশনে লায়ন শাহ নেওয়াজ গভর্নর নির্বাচিত হওয়ার কথা।